
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২ জুন) রাতে দেওয়া এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, খলিলুর রহমানের এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, গ্রহণযোগ্যতা ও মর্যাদার প্রতিফলন। তিনি বলেন, এ সাফল্য বৈশ্বিক পরিসরে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, বহুপাক্ষিক ইস্যু ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, সহযোগিতা ও সমন্বয় জোরদারে খলিলুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
অভিনন্দন বার্তায় জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে পররাষ্ট্রমন্ত্রীর সর্বাত্মক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।