
রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন।
রোববার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার পর গত ২৮ এপ্রিল তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের বিষয়টি নিজেও নিশ্চিত করেছেন রেজাউল করিম খন্দকার।
তিনি বলেন, সমিতির নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং ‘সবুজ প্যানেল’ থেকে নির্বাচন করবেন।
উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবীদের জোট ‘সবুজ প্যানেল’ নামে পরিচিতি পেয়েছে।
এর আগে, অন্তর্বর্তী সরকারের সময় আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রেজাউল করিম খন্দকার।