
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় বিভিন্ন পেট্রোলপাম্পে তেল নিতে ভিড় বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।
মন্ত্রী জানান, দেশে সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই জনগণকে অযথা উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার কোনো প্রয়োজন নেই। সম্ভাব্য ভবিষ্যৎ সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস নিয়েও ভাবনা রেখেছে।
তিনি আরও জানান, আগামী ৯ তারিখ দেশে জ্বালানি তেল নিয়ে আরও দুটি ভেসেল আসছে। জনভোগান্তি ও অস্বাভাবিক পরিস্থিতি এড়াতে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
প্রতিমন্ত্রী সবাইকে প্যানিক না করে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের আহ্বান জানান।