
রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে স্থাপিত বিজ্ঞাপন, ব্যানার ও বিলবোর্ড দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ প্রদান করা হয়েছে।
অতিরিক্ত প্রেসসচিব জানান, মঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে স্থাপিত তার ছবি সম্বলিত ব্যানার সরানোর নির্দেশ দেন। “এবিষয়ে সঙ্গে সঙ্গে ব্যানারটি অপসারণ করা হয়,” তিনি বলেন।
রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবি ব্যবহার করে বিজ্ঞাপন প্রদর্শন করছিল। প্রধানমন্ত্রী এসব দ্রুত সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।
এদিন সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে অফিসকাজ শুরু করেন।