
নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়ছে রাজধানীতে। এ আয়োজনেই অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান হাইকমিশন। সংস্থাটি জানায়, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ইতোমধ্যে রাজধানীতে পৌঁছেছেন এবং তিনি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।
ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব ও পশ্চিম ড. মো. নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।