
নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে সামনে রেখে জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিজিবির পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে জাতীয় সংসদ ভবন এলাকাজুড়ে ১২ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই মোতায়েন কার্যক্রম চলমান রয়েছে।