
সরকার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ড. শেখ আব্দুর রশীদ ১৬ অক্টোবর ২০২৪ তারিখে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশের ২৫তম মন্ত্রিপরিষদ সচিব ছিলেন।
সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৯৮২ ব্যাচের এই কর্মকর্তা মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে দীর্ঘসময় কাজ করেছেন।