
ইরানে নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারের অভিযানে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়তে হয়েছে—বিকল হয়ে পড়া দুটি পরিবহন বিমান শেষ পর্যন্ত নিজেরাই ধ্বংস করতে বাধ্য হয় তারা।
রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, অভিযানের সময় দুটি ট্রান্সপোর্ট বিমান অচল হয়ে পড়ে। ইরানের হাতে পড়ার আশঙ্কায় সেগুলো ধ্বংস করে মার্কিন বাহিনী।
অন্যদিকে, ইরানের দাবি আরও বিস্তৃত। দেশটির সামরিক ও নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশ এলাকায় আটকে পড়া এক মার্কিন পাইলটকে উদ্ধারের উদ্দেশ্যে পরিচালিত একটি ‘ব্যর্থ’ অভিযানে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক বিমান ধ্বংস করা হয়েছে।
ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে ছিল একটি মার্কিন লকহিড সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান এবং দুটি সিকোরস্কি ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার।