
হরমুজ প্রণালি বাণিজ্যের জন্য উন্মুক্ত না করলে ইরানের খারগ দ্বীপ এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩০ মার্চ) আল-জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ সতর্কবার্তা দেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, তেহরান যদি চুক্তিতে রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “বড় ধরনের অগ্রগতি হয়েছে। কিন্তু যদি কোনো কারণে শিগগিরই চুক্তি না হয়; যা (চুক্তি) সম্ভবত হবে; এবং যদি হরমুজ প্রণালি ‘ব্যবসার জন্য খুলে দেওয়া’ না হয়, তবে আমরা ইরানের ক্ষেত্রে আমাদের সুন্দর ‘থাকা’ শেষ করব। তাদের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল কূপ এবং খারগ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংস করে দেব।”