
মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। লেবানন সরকার ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানিকে আগামী ২৯ মার্চের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
লেবানন সরকারের অভিযোগ, ইরান কূটনৈতিক শিষ্টাচার ও দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত প্রোটোকল লঙ্ঘন করেছে। সাধারণত এ ধরনের ভাষা ব্যবহার করে লেবানন সরকার তাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপের অভিযোগ তুলে থাকে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের পেছনে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে কাজ করছে।
এদিকে পরিস্থিতির প্রতিক্রিয়ায় ইরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছে লেবানন সরকার।