
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদরদপ্তরও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (০২ মার্চ) আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করে।
বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
বিপ্লবী গার্ড তাদের বিবৃতিতে আরও বলেছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এ হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করেছে আইআরজিসি।