
শিশুর সুরক্ষার জন্য হাম প্রতিরোধে টিকা খুবই গুরুত্বপূর্ণ। টিকা কার্ডে কিছু নির্দিষ্ট তথ্য দেখলেই সহজে বোঝা যায় হামের টিকা দেওয়া হয়েছে কি না।
টিকার নাম কীভাবে লেখা থাকে?
টিকা কার্ডে সাধারণত নিচের যেকোনো নামে হামের টিকা উল্লেখ থাকে—
Measles
MR (Measles-Rubella)
MMR (Measles, Mumps, Rubella)
এগুলোর যেকোনো একটি থাকলেই বুঝবেন হামের টিকা দেওয়া হয়েছে।

আর কী কী যাচাই করবেন?
শুধু নাম নয়, নিচের বিষয়গুলোও দেখুন—
টিকা দেওয়ার তারিখ আছে কি না
স্বাস্থ্যকর্মীর সিল/স্বাক্ষর আছে কি না
ডোজ (১ম বা ২য়) উল্লেখ আছে কি না
কয় ডোজ দেওয়া হয়?
সাধারণত হামের টিকা ২ বার দেওয়া হয়—
১ম ডোজ: ৯ মাস বয়সে
২য় ডোজ: ১৫ মাস বা তার পরে
দুই ডোজ সম্পন্ন হলে সুরক্ষা সবচেয়ে ভালো হয়।
তথ্য না থাকলে কী করবেন?
যদি কার্ডে হামের টিকার তথ্য না থাকে বা অসম্পূর্ণ মনে হয়—
নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। প্রয়োজনে আবার টিকা নেওয়া নিরাপদ।