
পবিত্র রমজান উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা এবং বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসাগুলোতে রমজানের ছুটি শুরু হলেও সাধারণ স্কুলগুলোতে ১৫ রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন অনেক শিক্ষক ও অভিভাবক।
পুরো রমজান মাসে স্কুলগুলোতে ছুটি ঘোষণার দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ওই রিটের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন।
আদালতের আদেশের ফলে এখন রমজান মাসজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।