
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার তথ্য নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।
তিনি জানান, একদল পর্যটক মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নেমেছিলেন। এ সময় ঢেউ ও স্রোতের টানে তারা ভেসে যান। স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ইউএনও আরও জানান, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি দুজনকে উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।