
কুড়িগ্রামে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় সদর উপজেলার টগরাইহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে বিশেষভাবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মোজাহিদ।
সমাবেশকে ঘিরে জেলার এনসিপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মুকুল মিয়া বলেন, "কৃষক সমাবেশে জুলাই বিপ্লবের মহানায়ক নাহিদ ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ‘কৃষকের শক্তি, জাতীয় মুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। জেলার নেতাকর্মীরা মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আশা করছি, ৫ থেকে ৬ হাজার মানুষের সমাগম হতে পারে বলে।"