
এক নারীর দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন রিফাতুল ইসলাম রায়হান (৩২), যিনি সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে রায়হানের সঙ্গে তার পরিচয় এবং পরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। অভিযোগে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে রায়হান তার গর্ভপাত ঘটান। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং তাকে হত্যার চেষ্টাও করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান জানান, অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে রিফাতুল ইসলাম রায়হানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, “বিষয়টি আমরা অবগত। দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”