
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফ বা হাতকড়াসহ পালানো আওয়ামী লীগ নেতা সাব্বির শেখকে (৩৫) ফের গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দিনগত রাত ১২ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বিরকে ফের গ্রেপ্তার করে পুলিশ। এরআগে একই রাত সাড়ে ৮ টার দিকে বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে ওই আ’লীগ নেতাকে গ্রেপ্তার করে।
এসময় পরিবারের লোকজন ও পুলিশের মধ্যে হট্টগোলের এক পর্যায়ে হ্যান্ডকাফ বা হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যায় সে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২০২৫ সালে শ্রীনগর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকেন আওয়ামী লীগ নেতা সাব্বির শেখ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে উপজেলার কাঠালবাড়ি গ্রামে তার বাড়িতে অভিযান চালায় তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে পুলিশ।
এমন পরিস্থিতিতে তাকে এক হ্যান্ডকাফ পড়ানো হলে পরিবারের লোকজন চিৎকার-চেচামেচি শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয় সেখানে। এতে সেখানে হট্টগোল ও পুলিশের সঙ্গে হট্টগোল দেখা দিলে এক পর্যায়ে সুযোগবুঝে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় আওয়ামী লীগ নেতা।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা জানান, হ্যান্ডকাফসহ পালানো আ’লীগ নেতা ও মামলার পলাতক আসামী সাব্বিরকে গ্রেপ্তারে রাতেই পুলিশের বিশেষ টিম তৎপর হয়ে উঠেন। এতে পালানোর মাত্র ৩ ঘন্টার মধ্যেই তাকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।