.jpg)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) অধ্যয়নরত মিঠাপুকুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘মিঠাপুকুর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মোজাহিদুল ইসলাম রনি দায়িত্ব পেয়েছেন।
সোমবার (৬ আগস্ট) তারিখে প্রকাশিত নতুন কমিটির অনুমোদনপত্রে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আনাফুল ইসলাম, পলক চন্দ্র, শারমিন সুলতানা, মো. মুশফিকুর রহমান, আতিকা পারভীন মিথিলা, মো. ইব্রাহিম, ফাহিমা আক্তার, মো. মাজহারুল ইসলাম, মো. সোহেল রানা, তানিয়া ফারদিন ও সাজিদ হাসান সুজনসহ অনেকে রয়েছেন।
এ ছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. পারভেজ হাসান সায়েম, ওমর ফারুক, মিনহুল জান্নাত মৌ, সাজ্জাদুর রহমান ও শারমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে বিপন বর্মন, আব্দুল হাই, সালমান রহমান, ফাতেমা আক্তার মুনিকা, সাওমুন তালুকদার নিশা, সানজিদা জামান, রুহি ও বিপন শাহরিয়ার দায়িত্ব পেয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মিনহাজুল ইসলাম ও মারফা ইয়াসমিন মিয়া।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মো. আহসান হাবিব, উপ-কোষাধ্যক্ষ আয়েশা সিদ্দিকা, প্রচার সম্পাদক জাওয়াদ সাজিদ, উপ-প্রচার সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক গোলাম মোর্শেদ তামি এবং আইন ও দপ্তর বিষয়ক সম্পাদক মো. আল-আমিন সরকার দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে ক্রীড়া, সংস্কৃতি, পাঠাগার এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে আরও শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক শিক্ষার্থীকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম রনি বলেন, মিঠাপুকুর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি আরও কার্যকরভাবে কাজ করবে।
নতুন কমিটির মেয়াদ এক বছর। সংগঠনের সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মিঠাপুকুর উপজেলার শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক ও শিক্ষাবান্ধব বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল হবে।