
আসন্ন ঈদুল আজহার ছুটির আমেজ শুরু হওয়ার আগেই গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের তাগিদ দিল ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া মওকুফ ও জরিমানা এড়াতে আজ শনিবারের মধ্যেই গ্রাহকদের এই বিলটি চুকিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক জরুরি বার্তার মাধ্যমে প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে।
গ্রাহকদের সুবিধার্থে পাঠানো ওই বার্তায় উল্লেখ করা হয়, “সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শনিবার (২৩ মে) সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই আপনারা অফিসে বা ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে পারবেন।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “এ ক্ষেত্রে বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময় ২৩ মে হলে জরিমানা ছাড়া বিল পরিশোধ করতে চাইলে অবশ্যই শনিবারের মধ্যে বিল দিতে হবে।”
নির্ধারিত এই সময়সীমা পার হয়ে গেলে বিলের মূল অঙ্কের সঙ্গে অতিরিক্ত লেট পেমেন্ট চার্জ (এলপিসি) বা জরিমানা যুক্ত হয়ে যাবে বলেও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।