
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটির সুখবর। বিজয়া দশমী উপলক্ষে ২ অক্টোবর, বৃহস্পতিবার, থাকবে সরকারিভাবে একদিনের ছুটি। এরপর পরপর দু’দিন - শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত হয়ে মিলছে টানা তিন দিনের বিরতি।
সরকারি সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এই সময়ে স্কুল-কলেজসহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা একটানা ১২ দিন ছুটিতে থাকবে।
এছাড়া ছুটি শুরু হওয়ার আগের সপ্তাহেই ২৬ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার পড়ায় ওই দিনগুলোতেও শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হতে হবে না। অর্থাৎ ছুটি আরও দু’দিন আগে থেকেই কার্যত শুরু হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের জন্য।
৬ অক্টোবর, লক্ষ্মীপূজার দিনটিকে ঐচ্ছিক ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে সেদিন চাইলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না এসে ছুটি উপভোগ করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলো এই ১২ দিনের ছুটির আওতায় থাকবে। এই সময়ের মধ্যে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ধারণ হবে তাদের নিজ নিজ প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী। যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো সরকারি বা স্বায়ত্তশাসিত, তাই ছুটির ব্যাপারে সিন্ডিকেট সভার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরকারি কর্মচারীরা দুর্গাপূজার সময়ে মোট তিন দিনের ছুটি পাচ্ছেন, ২ অক্টোবর বিজয়া দশমীর ছুটির সঙ্গে যুক্ত হয়েছে সপ্তাহান্তের নিয়মিত ছুটি। ফলে পূজার সময়ে পরিবার-পরিজন নিয়ে একটু দীর্ঘ সময় কাটানোর সুযোগ তৈরি হয়েছে তাদের জন্য।